এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রামে পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে প্রখর রোদ উপেক্ষা করেই চট্টগ্রাম ও বাঁশখালীর বাহারছড়ায় ঢল নেমেছে হাজারো মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে বাঁশখালীতে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল থেকেই পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিকশাসহ নানা যানবাহনে করে দূর-দূরান্তের মানুষ জমায়েত হতে শুরু করেন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। বঙ্গোপসাগরের উত্তাল হাওয়া আর দুপুরের তাপপ্রবাহের তোয়াক্কা না করে একনজর দেখার আশায় অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন জনতা।
প্রধানমন্ত্রীর এই সফর কেন্দ্র করে বাহারছড়া ইউনিয়নে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থলে তৈরি করা হয়েছে বিশালাকার মঞ্চ। আশপাশের এলাকাগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে। সরকার গঠনের পর এটিই তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা গেছে।
এর আগে, সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি অগ্রগতি পর্যালোচনা করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, মহেশখালীর সফর শেষ করে বাঁশখালীর পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় হেলিকপ্টারে তাঁর ফটিকছড়িতে পৌঁছানোর কথা রয়েছে। ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও সুশৃঙ্খল করতে চট্টগ্রাম ও বাঁশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন কেবল জনসভার মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রহর গুনছেন চট্টগ্রামবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।