এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার্থে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তারের অনুমোদন এবং কেন্দ্রীয় মহিলা দলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করা, আন্দোলন-পরবর্তী সময়ে দায়ের হওয়া বিভিন্ন মামলা এবং বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে। অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তির সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ মহিলা দলের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এখন থেকে তিনি দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না বলেও জানানো হয়েছে।
ডিসেম্বর ৩০, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।