এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভান্ডারিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে (রাত ১২টা ৪০ মিনিট) ভান্ডারিয়া পৌরসভার টিঅ্যান্ডটি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভান্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের (চরাইল) মৃত আমজেদ আলীর ছেলে মো. ফরিদ উদ্দিন (৪৫) এবং একই এলাকার নুরুল আমিন জোমাদ্দারের ছেলে আবির জোমাদ্দার (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে টিঅ্যান্ডটি রোড এলাকায় মাদক কেনাবেচা চলছে। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরিদ উদ্দিন ও আবির জোমাদ্দারকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।