এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাঈম মীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মানব পাচার ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত নাঈম মীর নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের লিটু মীরের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম মীর নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চবিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে সড়কের ধারে একটি এজেন্সি অফিস খুলে বসেন। সেখানে বিদেশে কর্মী পাঠানোর নামে কার্যক্রম চালাতেন তিনি। ইউরোপসহ বিভিন্ন আকর্ষণীয় দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের টার্গেট করতেন নাঈম। প্রথমে কৌশলে তাদের সঙ্গে সখ্য গড়ে তুলে গভীর বিশ্বাস অর্জন করতেন, পরবর্তীতে বিদেশে পাঠানোর চুক্তি করে হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা।
বিদেশের মাটিতে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে অনেকেই সহায়-সম্বল ও ফসলি জমি বিক্রি করে, পরিবারের নারীদের স্বর্ণালংকার বন্ধক রেখে, এনজিও থেকে ঋণ নিয়ে এমনকি চড়া সুদে ধারদেনা করে নাঈমের হাতে লাখ লাখ টাকা তুলে দেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও কাউকেই নির্ধারিত গন্তব্যে পাঠাতে পারেননি তিনি। একপর্যায়ে ভুক্তভোগীরা টাকার জন্য চাপ দিলে নাঈম নানা টালবাহানা শুরু করেন এবং পুরো অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। এতে নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছে বহু পরিবারের।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নাঈমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ১০ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে নাঈম গ্রেপ্তার হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করলেও সর্বস্ব হারানো পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তাঁরা দ্রুত আত্মসাৎকৃত অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি নাঈম মীরের দৃষ্টান্তমূলক আইনি শাস্তির জোর দাবি জানিয়েছেন।
মার্চ ৩০, ২০২৬
নভেম্বর ১৩, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।