এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম খাঁন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মান্নান, টঙ্গিবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ রানা এবং টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। আত্মকর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি সুদৃঢ়করণ, দারিদ্র্য বিমোচন এবং তৃণমূলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলন সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বক্তারা সমবায় সমিতিসমূহকে আরও স্বচ্ছ ও কার্যকর করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
মে ১, ২০২৫
জানু ১৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।