এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হয়েছেন মা ও মেয়ে। সোমবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দক্ষিণ রাজানগর গ্রামের মিজান মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩২) ও তাঁর আট বছর বয়সী শিশুকন্যা মরিয়ম। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস আগে আমেনা বেগম ও তাঁর পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। সোমবার বেলা ১২টার দিকে স্থানীয়রা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না আসায় একপর্যায়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ কিংবা পরকীয়াজনিত কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
মার্চ ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।