এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও পূর্বে রোপণ করা বৃক্ষের পরিচর্যা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের আহ্বানে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় এই কার্যক্রমের সূচনা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করার পাশাপাশি চত্বরে পূর্বে রোপিত বিভিন্ন গাছের চারার বিশেষ পরিচর্যা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনটির কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিল্পী রানী মণ্ডল এবং সংগঠনের আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান মুরাদ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনটির গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা, নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্য সদস্যরা।
উল্লেখ্য, ‘মানুষ মানুষের জন্য’—এই মূলমন্ত্রে পরিচালিত সামাজিক, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হংকং প্রবাসী লায়ন দিদার সরদার। তাঁর অনুপ্রেরণা ও সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
জুন ২১, ২০২৬
অক্টোবর ১, ২০২৬
জুলাই ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।