এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।
শনিবার (৭ই নভেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্ত নাথ, সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক এই দিনের চেতনা ও মূল গুরুত্ব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, শিক্ষকসমাজ, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতায় কাউখালীতে অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।"
নভেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।