দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৭ নভেম্বর, ২০২৬ ৫:০৪ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে সেদিন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত হয়েছিল। বক্তারা জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে, নেতাকর্মীদের পারস্পরিক সম্প্রীতি বাড়বে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম আরও গতিশীল হবে।

দিবসটি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।