জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে আফজাল হোসেন খান পলাশের শুভেচ্ছা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৭ নভেম্বর, ২০২৬ ৫:০৮ পিএম
শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে আফজাল হোসেন খান পলাশের শুভেচ্ছা

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক গতিপথে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। এ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়েই তৎকালীন সেনা কর্মকর্তা, মহান মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়।

তিনি আরও বলেন, তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও দেশের সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক সিপাহি ও জনতার সম্মিলিত অভ্যুত্থান জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্য ও সংহতির আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করেছিল। 

আফজাল হোসেন খান পলাশ উল্লেখ করেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে দেশপ্রেম, সংহতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনার এক চিরন্তন স্মারক। যেকোনো সংকটে ঐক্যবদ্ধ থাকার অনুপ্রেরণা জোগায় এই দিনটি।

বিপ্লব ও সংহতি দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি দেশবাসীর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।