এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিবেশিত হয় দেশাত্মবোধক গানের মনোজ্ঞ আসর। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে উপজেলার মসজিদগুলোতে বিশেষ দোয়া-মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।