এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মেডিকেল কলেজে সুপেয় পানির সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সাবমারসিবল পাম্পসহ একটি গভীর নলকূপ বরাদ্দ দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাজস্ব বাজেটের আওতায় প্রতিষ্ঠানটিতে ৪×৬ ইঞ্চি আকারের এই গভীর নলকূপটি স্থাপন করা হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে নলকূপ স্থাপনের প্রক্রিয়া সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, নলকূপটি স্থাপনের ক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব ভান্ডারে প্রয়োজনীয় মালামাল মজুত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করতে হবে। অন্যথায় নিয়মানুযায়ী নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে দ্রুত কাজটি সম্পন্ন করতে হবে।
এ ছাড়া প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সঠিক দরদাতা যাচাইপূর্বক দ্রুত দরপত্র (টেন্ডার) আহ্বান ও কাজ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নলকূপটি স্থাপনের জন্য প্রয়োজনীয় তহবিলের চাহিদাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গভীর নলকূপটি স্থাপিত হলে ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের দীর্ঘদিনের পানির ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।
নভেম্বর ১১, ২০২৫
ফেব্রু ৩, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২১ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।