এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. আ. ছালাম শেখ (৬১) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি পাকা সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন আ. ছালাম শেখ। পথে কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিএনপি কর্মীদের লক্ষ্য করে গালাগালি করা এবং দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকির প্রতিবাদ করায় ছালাম শেখের ওপর এই হামলা চালানো হয়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে মারধর করা হয় এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অভি হাসান আকাশ অভিযোগ করে বলেন, "রাজনৈতিক বিরোধের জেরে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।" তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছালাম শেখের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল সালেকিন তপনও এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পর দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।