এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার অংশ হিসেবে তাদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়।
আজ সোমবার সকালে কড়া পুলিশি পাহারায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। সকালে ১০ জনকে আনার পর দুপুর ১২টা ১ মিনিটে আলাদাভাবে হাজির করা হয় জিয়াউল আহসানকে।
সরেজমিনে দেখা যায়, প্রিজনভ্যান থেকে নামানোর পর ডা. দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এ সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আবদুল লতিফ সিদ্দিকীসহ অধিকাংশ আসামির চেহারায় গম্ভীর ভাব লক্ষ্য করা গেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মুখে স্বাভাবিক হাসি দেখা যায়।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। মতিঝিল শাপলা চত্বরের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।
ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামি হলেন:
১. মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান
২. হাসানুল হক ইনু (সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি)
৩. ডা. দীপু মনি (সাবেক মন্ত্রী)
৪. শামসুল হক টুকু (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী)
৫. ড. মো. আবদুর রাজ্জাক (সাবেক মন্ত্রী)
৬. আবদুল লতিফ সিদ্দিকী (সাবেক মন্ত্রী)
৭. এ কে এম শহীদুল হক (সাবেক আইজিপি)
৮. আবদুল জলিল মণ্ডল (সাবেক ডিআইজি)
৯. শাহরিয়ার কবির (সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি)
১০. মোজাম্মেল হক বাবু (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, একাত্তর টিভি)
১১. ফারজানা রুপা (সাবেক প্রধান প্রতিবেদক, একাত্তর টিভি)
সেপ্টেম্বর ১৮, ২০২৪
জুন ৯, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।