এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার ২ নম্বর তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৩৮৫ নম্বর ক্রাইক্ষ্যং মৌজার হেডম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরার পিতা রাইবাহাদুর ত্রিপুরা (৮৩) আর নেই। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। রাইবাহাদুর ত্রিপুরা ৩৮৫ নম্বর ক্রাইক্ষ্যং মৌজার সাবেক হেডম্যান ছিলেন।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন মৌজা হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করা প্রবীণ ও অভিজ্ঞ এই সমাজনেতার মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন এবং ৩৮৫ নম্বর ক্রাইক্ষ্যং মৌজাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে থানচি উপজেলা হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদ। সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
এ ছাড়া পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো, সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি মংশৈম্রাই মারমা এবং থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম।
শোকবার্তায় তাঁরা উল্লেখ করেন, রাইবাহাদুর ত্রিপুরার মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয় সমাজেও গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।