কাপ্তাইয়ে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১২ নভেম্বর, ২০২৬ ৮:২৩ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত

"প্রকৃতির ছোঁয়ায় তরুণ মন, করব মোরা পরিবেশ সংরক্ষণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘স্কাউট ডে-ক্যাম্প ২০২৬’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলার সভাপতি মো. রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, "স্কাউটিং কেবল নিয়মানুবর্তিতা শেখায় না, এটি একজন শিক্ষার্থীকে সুশৃঙ্খল, পরোপকারী ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও দেশের কল্যাণে স্কাউট সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।"

উপজেলা স্কাউটসের সহসভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্কাউটসের সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার এবং প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান বাবু। পুরো আয়োজনটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এ বি এস সিরাজ আহমেদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আক্তার।

দিনব্যাপী এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০ জন কাব স্কাউট ও স্কাউটার অংশগ্রহণ করেন। ক্যাম্পে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ব বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।