এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তাজা গুলি ও ব্যবহৃত গুলির খোসাসহ মো. শিহাব উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।
১০ নভেম্বর (মঙ্গলবার) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে আভিযানিক দলটি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ দফাদারপাড়া গ্রামের শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে শিহাব উদ্দীনকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি লোহার তৈরি বিদেশি রিভলবার, ২ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা এবং সিমকার্ডসহ ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শিহাব উদ্দীন ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের মৃত তফিল উদ্দিন প্রামাণিক ও জুবেলা খাতুনের ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সেপ্টেম্বর ২০, ২০২৪
আগস্ট ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।