এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ‘নো অর্ডার’ আদেশ দেন। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া তাঁর জামিন বহাল রইল এবং তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন মঞ্জুর করেছিলেন।
মামলার পটভূমি ও গ্রেপ্তার:
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, ট্রলি সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে কর্তৃপক্ষের উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাদের হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরদিন ২ অক্টোবর বিকেলে রাজধানীর ঢাকা সেনানিবাসের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত ৩ অক্টোবর তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে ৪ অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করলে তিনি জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন।
অক্টোবর ৭, ২০২৬
নভেম্বর ১২, ২০২৫
আগস্ট ২৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
আইন আদালত | ২ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।