এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া দেশের যেকোনো রাজনৈতিক দল স্বাধীনভাবে সভা-সমাবেশ করতে পারবে বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সরকারের সমালোচনা করার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “বিগত সরকারের সময়ে স্বাধীনভাবে মতপ্রকাশের অপরাধে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেখান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। এখন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া অন্য কোনো দলের সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না।”
‘গুম প্রতিকার ও প্রতিরোধ আইন’ এবং ‘মানবাধিকার কমিশন আইন’ নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, “আইনগুলো সরকার বাতিল বা আটকে দিচ্ছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সত্য নয়। আগের খসড়াগুলোতে কিছু অস্পষ্টতা ছিল। সেগুলো যথাযথভাবে পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন এনে পুনরায় সংসদে পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতার বিষয়ে তিনি জানান, সরকারি কোনো বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে তা তদন্ত করার সুযোগ থাকবে। পাশাপাশি, আইনের প্রয়োগ করতে গিয়ে যেন কোনো নিরপরাধ ব্যক্তি অযথা হয়রানি বা ভুক্তভোগী না হন, সে বিষয়টিও অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
জুন ২২, ২০২৬
মার্চ ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
আইন আদালত | ২৪ আগস্ট, ২০২৬
আইন আদালত | ২৪ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২৪ আগস্ট, ২০২৬
সারাদেশ | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।