এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডবে উপকূলীয় বনজীবীদের উপার্জন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অনেক পরিবারের ঘরে জ্বলছে না চুলা, অর্থাভাবে থমকে গেছে সন্তানদের লেখাপড়া। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র খাদ্য ও সুপেয় পানির সংকট। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে দ্রুত দস্যুমুক্ত করার দাবিতে খালি থালা ও কলস হাতে রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের শত শত নারী।
বৃহস্পতিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরাক্লাব মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বনজীবী পরিবারের নারী, গৃহবধূ, তরুণী ও কিশোরীরা খালি থালা-বাসন ও পানির কলস নিয়ে এতে অংশ নেন। এ সময় তাঁরা সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করা, নিরাপদে বনে প্রবেশের নিশ্চয়তা এবং উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষার দাবি জানান।
কর্মসূচিতে অংশ নিয়ে ভুক্তভোগী নারীরা নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরেন। ময়না খাতুন ও লায়লা খাতুন জানান, দস্যুদের আতঙ্কে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না। ফলে গত কয়েক দিন ধরে তাঁদের ঘরে কোনো রান্না হয়নি।
বিলকিস বেগম ও রহিমা খাতুন বলেন, উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। খাবারের সংকটের পাশাপাশি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে শাহিদা ও হালিমা খাতুন আক্ষেপ করে বলেন, অভাবের কারণে বাধ্য হয়ে সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিতে হচ্ছে। বনদস্যুদের দৌরাত্ম্যে তাঁদের পুরো জনজীবন এখন বিপর্যস্ত।
উপকূলের নারীদের এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন স্থানীয় ‘বনদস্যু নির্মূল কমিটি’র নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সুন্দরবনের ওপর নির্ভর করেই উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন চলে। দ্রুত সময়ের মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান চালিয়ে বনকে নিরাপদ করতে হবে। তা না হলে উপকূলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
নভেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ৩০, ২০২৬
নভেম্বর ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
প্রযুক্তি | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৬ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।