এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া দুটি শ্যালো মেশিন ও চুরির মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
গত শুক্রবার (২০ নভেম্বর) নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং একই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনার সময় চোর চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা আত্রাই উপজেলা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে ভ্যানযোগে নিয়ে আসছিল। পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই দুটি শ্যালো মেশিন ও বহনের কাজে ব্যবহৃত ভ্যানটি জব্দ করেছে।
এ বিষয়ে সদর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া শ্যালো মেশিনের প্রকৃত মালিককে শনাক্ত করার পাশাপাশি গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানু ১২, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৫
ফেব্রু ৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।