এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত ১১ দশমিক ২৫ ঘনফুট কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ২৫০ টাকা।
বিজিবির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়।
এ বিষয়ে বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলের বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সর্বদা সচেষ্ট রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৪ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।