এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে শুরু হয়েছে ‘আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় কানাইপুরের পোরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মরহুম আনসার আলী মিয়ার সহধর্মিণী জহুরা খাতুন।
সাজিদ সোবহান ইয়ুথ সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান সিআইপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাপোর্ট-সিস্টেম কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিস তামিকো মিজোই।
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন এবং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোট ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় অম্বিকাপুর ইউনিয়ন ফুটবল দল ও কৃষ্ণনগর ইউনিয়ন ফুটবল দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় কৃষ্ণনগর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে অম্বিকাপুর ইউনিয়ন ফুটবল দল। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন জুয়েল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা অর্থপুরস্কার প্রদান করা হবে।
স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী ও খেলাধুলায় উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে পোরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাস ও উপস্থিতি লক্ষ্য করা যায়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৪ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।