এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতা এবং ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—বঙ্গবন্ধু সৈনিক লীগের কালকিনি উপজেলা শাখার সভাপতি দিদার মোল্লা এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য সুমন মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কালকিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিনাজদী এলাকায় একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই এলাকা থেকে হাতেনাতে দিদার মোল্লা ও সুমন মোল্লাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গ্রেফতার হওয়া দিদার মোল্লা পূর্বের একটি মামলার এজাহারনামীয় আসামি। তিনি আরও বলেন, এলাকায় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে পুলিশের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
অক্টোবর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।