এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারজাত করার অভিযোগে এক দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান ফেলে পালিয়ে যান অভিযুক্ত কলা ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় রাসায়নিক স্প্রে করার বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কাঁচা কলা সংগ্রহ করে তাতে বিষাক্ত রাসায়নিক স্প্রে করতেন। স্বাভাবিক নিয়মে কলা পাকতে যেখানে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়, সেখানে ক্ষতিকর রাসায়নিকের সাহায্যে মাত্র তিন দিনেই কলা বিক্রির উপযোগী করা হতো। বাইরে থেকে এসব কলা দেখতে আকর্ষণীয় ও পাকা মনে হলেও ভেতরে কী ধরনের বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এলাকার বাসিন্দা এনামুল শেখ বলেন, “কৃত্রিম উপায়ে স্প্রে করে পাকানো কলা কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে না। এটি মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। না জেনে সাধারণ মানুষ প্রতিদিন এসব কলা কিনে প্রতারিত হচ্ছেন ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। জনস্বার্থে বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী সেকেন শেখ বলেন, “এই কলা আমি নিজেও খাই এবং আমার পরিবারকেও খাওয়াই। এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। তবে আমার ভুল হয়েছে, ভবিষ্যতে আমি আর এই ব্যবসা করব না।”
অভিযান শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন সাংবাদিকদের জানান, “অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে দোকানদার পালিয়ে যান। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কলা দ্রুত পাকাতে সেখানে ঠিক কী ধরনের রাসায়নিক স্প্রে ব্যবহার করা হতো, তা নিশ্চিত হতে আলামত সংগ্রহ করা হচ্ছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।