এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবসসহ মাসব্যাপী নানা দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজয়ের মাস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করবে বিএনপি।
এ ছাড়া ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সম্মিলিতভাবে বিশেষ কর্মসূচি পালন করবে দলটি।
রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভা ও সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্রিকেট | ১৯ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।