এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাহাড় ও লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশের অন্যতম শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) যুক্ত হয়েছে একটি ব্র্যান্ড নিউ বাস। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের (BSRM) সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ৩৮ আসনবিশিষ্ট এই বাসটি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
দীর্ঘদিনের তীব্র যাতায়াত সংকট ও ভোগান্তির পর নতুন এই বাহনটি যুক্ত হওয়ায় ক্যাম্পাসজুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। পাহাড়ি অঞ্চলের আঁকাবাঁকা ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিয়মিত ক্লাসে আসা শিক্ষার্থীদের মুখে এখন ফুটে উঠেছে স্বস্তির হাসি।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের দূরদর্শী দিকনির্দেশনা এবং বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিরলস প্রচেষ্টা ও সফল নেতৃত্বের ফলেই শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি অবশেষে বাস্তবায়িত হলো।
এ বিষয়ে বিএসপিআইয়ের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ১০ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের ভাটিয়ারীতে গিয়ে বিএসআরএম কর্তৃপক্ষের কাছ থেকে উপহারের বাসটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেয়। তিনি আরও জানান, বাসটি খুব শিগগিরই সড়কে নামানোর প্রস্তুতি চলছে। বর্তমানে রোড পাস, রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট সংক্রান্ত সরকারি অনুমোদনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই এটি নিয়মিত রুটে চলাচল শুরু করবে।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন দূর-দূরান্তের দুর্গম রাস্তা পেরিয়ে ক্লাসে আসা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিএসআরএমের এই মহতী উদ্যোগ এবং বর্তমান প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ায় এখন থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা আরও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবেন। এর ফলে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমেও বাড়তি গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট সবার বিশ্বাস।
নতুন এই বাসটির প্রতিটি যাত্রা নিরাপদ, আনন্দময় ও ফলপ্রসূ হোক—এমনটাই প্রত্যাশা বিএসপিআই পরিবারের প্রতিটি সদস্যের।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।