এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রানা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোহাগদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের (পিপিএম-সেবা) নির্দেশে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে রূপনগর এলাকার নিজ বাড়ি থেকে মাদক কারবারি মো. রানাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে নেছারাবাদ থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল-মাহাবুব জানান, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।