পিরোজপুরে বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের বার্ষিক সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ নভেম্বর, ২০২৬ ১১:৪০ এএম
শেয়ার করুন:
পিরোজপুরে বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের বার্ষিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের নির্বাহী কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়। এছাড়া জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা, রোভার স্কাউট লিডার ও স্কাউট সদস্যরা সভায় অংশ নেন।

সভায় জেলা রোভারের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সেবার মানসিকতা গড়ে তুলতে রোভার স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুর্যোগ মোকাবিলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনসেবামূলক কাজে রোভার স্কাউটদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি জেলায় স্কাউট আন্দোলনকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।