এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণ, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় ‘পাইপড ওয়াটার স্টেশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাস্থ্যবান্ধব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাটকালুপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার স্টেশনটির ফলক উন্মোচন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অপরিহার্য। ব্র্যাক ওয়াশ কর্মসূচির এই আধুনিক উদ্যোগ মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী সোজাউদ্দীন এবং ব্র্যাকের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকশিমলা দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন, ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী বাদল, মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্মিত পাইপড ওয়াটার স্টেশন ও হ্যান্ড ওয়াশিং কর্নারটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্পের দীর্ঘস্থায়ী সুফল বজায় রাখতে এর যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।