এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘সত্য সবার আগে’—এই প্রত্যয় ও অঙ্গীকারকে ধারণ করে সফলতার সঙ্গে প্রথম বছর পূর্ণ করেছে দেশের উদীয়মান মাল্টিমিডিয়া নিউজ চ্যানেল 'NPB News'। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে চ্যানেলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন NPB News-এর বিজয়নগর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কেফাইতুল ভূঁইয়া।
বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দিন রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জহুরুল আলম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ কেফাইতুল ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রতিনিধি ও সেকেন্ড অফিসার পঙ্কজ দেবনাথ, বিজয়নগর মুক্তিযোদ্ধা কমান্ডার দবির আহমদ এবং সাবেক ছাত্রদল নেতা শাকিল আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান ও নৈতিক দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। ‘সত্য সবার আগে’—এই মূলনীতিকে ধারণ করে NPB News ইতোমধ্যেই পাঠকমহলে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে চ্যানেলটি দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আমন্ত্রিত অতিথিরা NPB News-এর পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাইজিদুল ইসলাম বাবুল, সদস্য মাহমুদুল হাসান সুমন, শামীম উসমান গণী, ফাহিম নাজাদ, ওয়ালিদ, মুন্নাসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকরা।
ডিসেম্বর ১৩, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।