এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কোতোয়ালি থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল ইসলাম রঞ্জন।
এদিন বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের হরতাল-অবরোধের বিরুদ্ধে রাজপথে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেকোনো মূল্যে তাদের সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে দেশ ও জনগণের স্বার্থে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।