এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে নিহত সুমন শেখ হত্যা মামলার অভিযুক্তরা যে-ই হোক, তাদের প্রতি কোনো ধরনের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার কাপুরা সদরদী এলাকায় নিহত সুমন শেখের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য বলেন, "খুনি যেই হোক, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সুমন হত্যা মামলায় দলীয়ভাবে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, "যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকের মধ্যেই দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এর আগে সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মাইকিং করে নারী-পুরুষকে ঘটনাস্থলে জড়ো করা হয়। এ সময় কয়েকশ' এলাকাবাসী সড়কের পাশে মানববন্ধন করে সুমন হত্যার বিচার দাবি করেন। সংসদ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগান দেন। পরে তিনি মাইক হাতে বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সংসদ সদস্যের সফরকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সেপ্টেম্বর ১৯, ২০২৫
এপ্রিল ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।