এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তাকী উসমানীর পূর্বনির্ধারিত এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না মেলায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি মুফতি তাকী উসমানীকে অবহিত করলে তিনি বাংলাদেশে তাঁর সফরের সমন্বয়ক মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি জানান।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সফরের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন মুফতি মিজানুর রহমান সাঈদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো অনাপত্তিপত্র পাওয়া যায়নি। তবে মুফতি তাকী উসমানীর ভিসা, বিমানের টিকিট ও হোটেল বুকিংসহ সফরের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার যদি এখন ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তবে এখনো তাঁর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী
মুফতি হেদায়াতুল্লাহ আজাদী
কে এম শরীয়াতুল্লাহ
মুফতি শাহজালাল আল হাবিবী
মুফতি রফিকুল ইসলাম আশরাফী এবং
মাওলানা ইমরান হোসাইন আনসারী।
মে ২২, ২০২৬
ফেব্রু ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।