এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিকট শব্দে বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন কার্যালয় সংলগ্ন মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে এক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে এবং বিভিন্ন আলামত জব্দ করে।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালত চত্বরের সামনের সড়ক থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ নাশকতা চালানো হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।