এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মারমা পাড়া জয়মঙ্গল বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী নানা পুণ্যময় আয়োজনের মধ্য দিয়ে বিহার প্রাঙ্গণে ৮ম বারের মতো এই মহতী পুণ্যানুষ্ঠান উদযাপিত হয়।
ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, পুণ্যার্থীদের পদচারণা ও মঙ্গলবাণীতে মুখরিত হয়ে ওঠে পুরো বিহার এলাকা। ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার আবহে সেখানে সৃষ্টি হয় এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। দিনের শুরুতে বুদ্ধ বন্দনা ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পরে ভিক্ষুসংঘকে শ্রদ্ধার সাথে পিণ্ডদান ও পুণ্যার্থীদের আপ্যায়নের মধ্য দিয়ে সকালের পর্ব শেষ হয়।
বিকেলে আয়োজিত মূল ধর্মসভায় সভাপতিত্ব করেন রাজ নিকায় মার্গের ৬ষ্ঠ মহাসংঘনায়ক ও ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের। এতে প্রধান ধর্মীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাক্যছড়া পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের। ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উ. সনা মহাথেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পাইন্দাওয়াইন্সা মহাথের, ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পুংঞাওয়াইন্সা মহাথের এবং ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথের।
অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) এবং বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
প্রধান দায়কের বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতায় আমরা রাঙামাটির টেকসই উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি। স্থানীয় শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাঙছড়ি মারমা পাড়ায় একটি ছাত্রাবাস নির্মাণ অত্যন্ত জরুরি। এলাকাবাসীর এই প্রাণের দাবি দ্রুতই বাস্তবায়ন করা হবে।” তাঁর এ আশ্বাসে স্থানীয় শিক্ষার্থী, পুণ্যার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দের সঞ্চার হয়।
বিশেষ দায়ক উথোয়াই মং মারমা জানান, প্রস্তাবিত ছাত্রাবাসটি ৫ তলা ভিত্তির ওপর নির্মাণ করা হবে। এছাড়াও তিনি নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড় ধরে রাখার তাগিদ দিয়ে নতুন প্রজন্মকে মারমা ভাষা ও বর্ণমালা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ধর্মসভার মূল পর্বে দায়ক-দায়িকারা নানা দানীয় সামগ্রী ও চীবর নিয়ে মঞ্চে সমবেত হন। পঞ্চশীল গ্রহণের পর পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে সদ্ধর্ম দেশনা দেন এবং চীবর দান গ্রহণ করে পুণ্য উৎসর্গ করেন। সবশেষে জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দিনব্যাপী এই ধর্মীয় মহোৎসবের। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মহতী আয়োজন স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় চেতনাকে আরও সুদৃঢ় করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।