এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একদিকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধ বাবা, অন্যদিকে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) হয়ে বিছানায় পড়ে থাকা স্ত্রী—দুটি কঠিন অসুখের বোঝা কাঁধে নিয়ে অথৈ সাগরে পড়েছেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দিনমজুর ইতিস তঞ্চঙ্গ্যা। নিয়তির এমন নির্মম পরিহাস যেন একই সাথে ভর করেছে ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার এই হতদরিদ্র পরিবারটিতে। জীবনের এমন চরম দুর্যোগে অসহায় পরিবারটির পাশে মানবিকতার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে কাপ্তাইয়ের সুপরিচিত সামাজিক সংগঠন ‘পজেটিভ কাপ্তাই’।
সম্প্রতি সংগঠনটির উদ্যোগে একদল মানবিক মানুষ উত্তর দেবতাছড়ি এলাকায় ইতিস তঞ্চঙ্গ্যার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা এবং এক মাসের সম্পূর্ণ খাদ্যসামগ্রী তুলে দেন।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"—এই মহান নীতিকে সামনে রেখে দুর্গত পরিবারটির পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছে সংগঠনটি। সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার এ্যানি মং মারমা, ধনা তঞ্চঙ্গ্যাসহ ইতিসের পরিবারের সদস্যরা।
অসহায় ইতিস তঞ্চঙ্গ্যা অশ্রুসিক্ত কণ্ঠে জানান, তাঁর ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাবা অনিল তঞ্চঙ্গ্যা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। বাবার ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে ইতিসকে তাঁর জীবনের শেষ সম্বল ও সহায়-সম্পত্তিটুকুও বিক্রি করে দিতে হয়েছে। বাবার অবস্থা যখন কিছুটা উন্নতির দিকে, ঠিক তখনই পরিবারটিতে নেমে আসে মড়ার উপর খাঁড়ার ঘা। হঠাৎ করেই ইতিসের স্ত্রী সান্তনা তঞ্চঙ্গ্যা (৪৩) প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলৎশক্তিহীন হয়ে পড়েন।
একদিকে বাবার কেমোথেরাপি আর নিয়মিত ওষুধের খরচ, অন্যদিকে স্ত্রীর প্যারালাইসিসের চিকিৎসা—দুয়ে মিলে সংসার চালানো ও চিকিৎসার ব্যয় জোগাতে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর ইতিস। এই চরম অসহায়ত্বের খবর পেয়ে স্থির থাকতে পারেননি ‘পজেটিভ কাপ্তাই’ সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা এবং উপদেষ্টা অংসাচিং মারমা তাঁদের ব্যক্তিগত তহবিল থেকে এই মানবিক সহায়তা নিয়ে ছুটে যান পরিবারটির কাছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা বলেন, "এই পরিবারটি বর্তমানে যে মানবেতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা সচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তবে তাদের দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।"
বর্তমানে অনিল ও সান্তনা তঞ্চঙ্গ্যার চিকিৎসা খরচ এবং দৈনন্দিন আহার জোগানো ইতিসের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অর্থের অভাবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাঁদের চিকিৎসা। এমতাবস্থায় সমাজের দানশীল ব্যক্তি, বিত্তবান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আকুল আবেদন জানিয়েছে পরিবারটি। আপনার সামান্য সহযোগিতাই পারে এই অসহায় পরিবারটিকে অন্ধকারের গহ্বর থেকে টেনে তুলতে এবং ফিরিয়ে দিতে পারে দুটি অসুস্থ মানুষের সুস্থ জীবন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
???? মোবাইল (যোগাযোগ): 01883-416662
???? নগদ (আর্থিক সহায়তার জন্য): 01334-680659
অক্টোবর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।