এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে তা ‘জুলাই সনদের’ ভিত্তিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফ্যাসিবাদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলতে পারে না।”
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একই সূত্রে গাঁথা। এসব মৌলিক বিষয়ে কোনো ধরনের আপস করার সুযোগ নেই।”
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। সেই সঙ্গে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।
সমাবেশে বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে।”
বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় কার্যকর ও গণহত্যার বিচার নিশ্চিতে দলটিকে দায়িত্বশীল ও কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কেউ কেউ রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ তোলেন তিনি। বিচারপ্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা ছাড় দেওয়া হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে সতর্কবার্তা দেন এনসিপির এই নেতা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।