ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান: ১৪ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৩ নভেম্বর, ২০২৬ ৩:৩২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান: ১৪ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতকরণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ কেজি পলিথিন জব্দ করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল। 

অভিযানকালে টেপাখোলা বাজারের ‘মেসার্স সুভাষ সাহা স্টোর’ থেকে ৭ কেজি পলিথিন জব্দ করে ১ হাজার ৫০০ টাকা এবং বিলমামুদপুর বায়তুল আমান এলাকার ‘পাট্টাদার ট্রেডার্স’ থেকে ৭ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের মজুত, ব্যবহার, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।