এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ৪ পিস ইয়াবাসহ আটক ১৮ বছর বয়সী এক তরুণকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নয়াকান্দি এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইয়াবাসেবী ও সরবরাহের অভিযোগে ওই তরুণকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৪ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক তরুণের স্বীকারোক্তির ভিত্তিতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬-এর ৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে জব্দকৃত ইয়াবা বড়িগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, সমাজকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ১০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।