আলীকদমে মেরিঞ্চর পাড়া যুবসমাজের ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
২৬ অক্টোবর, ২০২৬ ১১:০৩ এএম
শেয়ার করুন:
আলীকদমে মেরিঞ্চর পাড়া যুবসমাজের ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মেরিঞ্চর পাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় মেরিঞ্চর পাড়া মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শনার্থীসহ বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।  

আয়োজক কমিটির বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে জোন কমান্ডারের প্রতিনিধি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ইফতিয়াকুর রহমান। তিনি মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের নান্দনিক ও রোমাঞ্চকর ক্রীড়াশৈলী প্রত্যক্ষ করেন এবং খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের এমন উদ্দীপনার ভূয়সী প্রশংসা করেন।  

ম্যাচ শেষে আয়োজিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিজয়ী ও বিজিত—উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। এ সময় খেলোয়াড়দের উৎসাহিত করতে জোন কমান্ডারের পক্ষ থেকে প্রধান অতিথি দুটি নতুন ফুটবল ও বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেন।  

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলার সাথে যুক্ত থাকার আহ্বান জানান।  

এদিকে, টুর্নামেন্টটি সফল ও সার্থকভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় মেরিঞ্চর পাড়া যুবসমাজের পক্ষ থেকে জোন কমান্ডার ও প্রধান অতিথির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।