এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বিকেলে পানবাজার এলাকায় কয়েকজনকে আটকের পর স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে তাঁদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে বিভিন্ন নদী, পাহাড়ি ছড়া ও দুর্গম পথ ব্যবহার করে কিছু রোহিঙ্গা নাগরিক আলীকদমের বিভিন্ন এলাকায় প্রবেশ করছেন। অভিযোগ রয়েছে, এলাকায় আগে থেকে অবস্থানরত কিছু রোহিঙ্গা নাগরিকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়েই এই অনুপ্রবেশ ঘটছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পানবাজার এলাকায় হিল ভিডিপি সদস্য এরশাদের নেতৃত্বে সন্দেহভাজন কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয়। আটকের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে আটক ব্যক্তিদের ভিডিপি সদস্যদের কাছ থেকে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এদিকে আটক ব্যক্তিদের বর্তমান অবস্থান কিংবা তাঁদের প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে পুরো ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সীমান্ত দিয়ে এভাবে অনুপ্রবেশ অব্যাহত থাকলে স্থানীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে ছবিতে থাকা ব্যক্তিদের পরিচয় বা তাঁদের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য কারও জানা থাকলে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।