এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিসের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ পরিচালনা করেন শেখ খালেদ আবু জুমআ। নামাজ শেষ হওয়ামাত্রই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং সেখান থেকে আটক করে নিয়ে যায়।
তবে কী কারণে বা কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর নানা বিধিনিষেধ আরোপ, হয়রানি এবং আটকের ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে চলা এ ধরনের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তারের ঘটনায় পবিত্র স্থানটিতে ধর্মীয় স্বাধীনতা ও ফিলিস্তিনিদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ডিসেম্বর ২৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।