এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (২৮ জুন) দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে।
‘যেকোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের প্রাণবন্ত যুক্তির মাধ্যমে জাগরণ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লামা সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক মনজুর এলাহী। সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা পিরোজ আহমেদ।
বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মু. জুলকার নাইন।
বিতর্ক প্রতিযোগিতার শেষে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ী, রানারআপ এবং অংশগ্রহণকারী সকল দলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের ভূমিকাকে গুরুত্ব দেন এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর জোর দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।