১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ

অনলাইন ডেস্কঃ
১১ নভেম্বর, ২০২৬ ১১:৩৩ এএম
শেয়ার করুন:
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বানুমতি ছাড়া গত ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকদের তালিকা তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের যেসব শিক্ষক ওই দিন ক্লাস নেননি, তাঁদের নামের তালিকা আগামী বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দ্রুত বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এবং ইনস্টিটিউটসমূহের পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। তাই কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা নির্ধারিত সময়ের মধ্যে (১১ নভেম্বর বিকেল ৪টা) রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডিন ও পরিচালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বাতিল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে অংশ নেননি বলে অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।