এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদ চত্বরকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। পরে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন কার্য উপদেষ্টা কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সংসদে ৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ
বৈঠকে ধূমপানমুক্ত ঘোষণার পাশাপাশি সংসদ ভবনে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংসদ ভবনে স্থাপিতব্য সৌর প্যানেল থেকে মোট ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সংসদের অধিবেশন চলাকালে চাহিদা অনুযায়ী প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ সংসদেই ব্যবহৃত হবে। বাকি সময়ে নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
বৈঠকে সংসদ চত্বরে উৎপাদিত এই সৌরবিদ্যুৎ সুষ্ঠুভাবে ধরে রাখার জন্য একটি আধুনিক ‘এনার্জি স্টোরেজ সুবিধা’ গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
মার্চ ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।