এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় কফিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আরুয়ার মাঠসংলগ্ন একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কফিল মন্ডল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের কালীপদ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কফিল মন্ডল মোটরসাইকেলযোগে ভাঙ্গা থেকে নিজ বাড়ি মুকসুদপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের আরুয়ার মাঠসংলগ্ন ব্রিজে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তবে ঘাতক গাড়ি ও চালককে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।