এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা এবং এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর অমূল্য মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় রাঙামাটির কাপ্তাইয়ে এক সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নদীদূষণ রোধ এবং অবৈধ মাছ শিকার বন্ধের মাধ্যমে মা-মাছ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
মৎস্য অধিদপ্তরের ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে মূল বিষয়বস্তু তুলে ধরেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী বলেন, *"হালদা ও কর্ণফুলী নদী আমাদের জাতীয় সম্পদ। এই নদীর সুরক্ষা কেবল সরকারি উদ্যোগের ওপর ছেড়ে দিলে চলবে না; আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নদীর সুরক্ষায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।"*
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক বিল্টু চাকমা বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, মৎস্য অধিদপ্তরের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
বক্তারা বলেন, হালদা ও কর্ণফুলী দেশের মৎস্যভাণ্ডারের অন্যতম প্রধান ভিত্তি। তাই মা-মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। নদীদূষণ এবং যেকোনো ধরনের অবৈধ মাছ শিকার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
ব্যতিক্রমী ও সময়োপযোগী এ আয়োজন স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহলে নদীর সুরক্ষায় নতুন আশার সঞ্চার করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।