এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে সর্বসাধারণের কল্যাণার্থে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। নারানগিরি হেডম্যান কার্যালয়ের সম্মুখে অবস্থিত এ কার্যালয়টি পরিদর্শনকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার নানা সামাজিক সমস্যা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ মো. আবুল হাসেম, শের খান, মো. নেয়ামত আলী, সাচিংউ মারমা, মো. অলি আহমদ, সুমন মারমা, মো. নজরুল আলম, সাথোয়াই মারমা, মো. সেকান্দর, মো. আব্দুর রহমান ও মো. নাসিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্পূর্ণ জনস্বার্থে ‘এশিয়ান ওয়েলফেয়ার কোঃ সোঃ লিঃ’-এর পরিচালকের উদ্যোগে নির্মিত এই কার্যালয়টি গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে উদ্বোধন করা হয়েছিল। আনুমানিক ৩০ জন ধারণক্ষমতাসম্পন্ন এই ভবনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের সামাজিক আলাপ-আলোচনা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার একটি উন্মুক্ত মিলনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারীগণ ছাড়াও এলাকার সামাজিক কমিটি, মসজিদ-মাদ্রাসা ও মন্দির পরিচালনা কমিটি এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের ইতিবাচক আলোচনায় কার্যালয়টি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এছাড়া বিশেষ প্রয়োজনে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও এটি উন্মুক্ত থাকবে।
তবে কার্যালয়টির মূল উদ্দেশ্য, পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এর ভেতরে যেকোনো ধরনের রাজনৈতিক আলাপ-আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এলাকার সরকারি-বেসরকারি যেকোনো সামাজিক ও জনকল্যাণমূলক কাজে বিনা খরচে এই কার্যালয় ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
মার্চ ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।