দৌলতপুরে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণের

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণের

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের শশীধরপুর-স্বরূপপুর আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত রোকন হোসেন উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রোকন একটি রেজিস্ট্রেশনবিহীন (অন-টেস্ট) মোটরসাইকেল চালিয়ে শশীধরপুর থেকে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বরূপপুর গ্রামের সুলতান মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি তালগাছে সজোরে ধাক্কা খায়। এতে রোকন ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাত্র ১৮ বছর বয়সে রোকনের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

স্থানীয়দের মতে, গ্রামীণ সড়কগুলোতে বেপরোয়া গতি ও অসতর্কভাবে মোটরসাইকেল চালানোর কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা বাড়ছে। সড়কে দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিয়ম মানার প্রতি তাগিদ দিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।